মূল বিষয়বস্তুতে যান

ফার্মলিংক সম্পর্কে

Bangladeshi Aquaculture Pond at Sunrise
খুলনা ও সাতক্ষীরা উপকূলীয় অঞ্চল

বাস্তব খামারিদের পাশে, প্রতিদিন প্রযুক্তির সঠিক সমাধান নিয়ে।

FarmLink Care

FarmLink Care

Linking Farmers Dreams

ফার্মলিংক হলো উপকূলীয় ও অভ্যন্তরীণ বাংলাদেশের বাণিজ্যিক মাছ ও চিংড়ি চাষীদের জন্য তৈরি একটি সমন্বিত ডিজিটাল অ্যাকোয়াকালচার ব্যবস্থাপনা এবং খামার সামগ্রী সরবরাহ প্ল্যাটফর্ম।

আমাদের লক্ষ্য হলো ভেজাল ওষুধের ঝুঁকি দূর করা, খামারের উৎপাদন বৃদ্ধি করা এবং প্রান্তিক চাষীদের সরাসরি যোগ্য ভেটেরিনারি ডাক্তার ও অ্যাকোয়াকালচার পরামর্শকদের সাথে সংযুক্ত করে সময়োপযোগী বৈজ্ঞানিক পরামর্শ নিশ্চিত করা।

পানির গুণাগুণ পরীক্ষা ও রোগ নির্ণয় থেকে শুরু করে মানসম্মত পোনা সংগ্রহ এবং ঘেরের পাড়ে সরাসরি খামার সামগ্রী পৌঁছানো পর্যন্ত—ফার্মলিংক চাষীদের প্রযুক্তিগত উৎকর্ষ, স্বচ্ছতা ও নির্ভরযোগ্যতার সাথে সহায়তা করে।